• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লকডাউনের সপ্তম দিনে গ্রেপ্তার ৫৬৮

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২১, ০২:৫৯ পূর্বাহ্ণ
ঢাকায় লকডাউনের সপ্তম দিনে গ্রেপ্তার ৫৬৮

ফাইল ছবি

দখিনের সময় ডেস্ক ।।

লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির এক বার্তায় এ তথ্য জানায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বার্তায় বলা হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় বৃহস্পতিবার রাজধানী থেকে ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে বিধিনিষেধ অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৩১ টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।