1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

dokhinersomoy
October 25, 2026 1:20 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন আজ রবিবার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন জাইমা রহমান । তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন ব্যারিস্টার জাইমা রহমান ।
শৈশবে ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন জাইমা। পরে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী আইনপ্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে ফিরে আইনপেশায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তিনি ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দেশের আইনজীবী প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ শুরু করেন। সেখানে সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জাইমা রহমান। বর্তমানে তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে আন্তর্জাতিক আইনি বিষয়ে কাজ করছেন।
পেশাগত কাজের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাইমা রহমান। আইন, সুশাসন, জননীতি, শিক্ষার প্রসার, লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে আগ্রহ রয়েছে তার।