মোঃ সাদ্দাম হোসেন ।।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন বিএনপি।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বরিশাল সদর আসনে আয়োজিত এ র্যালিতে চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন চরকাউয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।
এ সময় তাঁর নেতৃত্বে চরকাউয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি বর্ণাঢ্য পরিবেশ ধারণ করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।