• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২২, ১৩:১০ অপরাহ্ণ
ভোলায় পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার

গাজী তাহেরুল আলম:

বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা পাসপোর্ট অফিসের বহুল আলোচিত দালাল মোঃ আঃ রহমান কে আটক করেছে পুলিশ।

জানাযায়, ৯ মে ২০২২ আটক এই দালালের বাড়ি ভোলা সদরের চর বাপ্তা, ০৯ নং ওয়ার্ড। তার বাবার নাম মৃত আলী হোসেন।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গিয়েছে। ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িত ছিল মর্মে জানা যায় ।

তার বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হইল।

এছাড়াও ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক হতে অনুরোধ করেছেন ভোলা পুলিশ সুপার।