• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কি শুনি জি এম কাদেরের মুখে!

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১১, ২০২১, ২০:২৩ অপরাহ্ণ
এ কি শুনি   জি এম কাদেরের মুখে!

স্টাফ রিপোর্টার:

বলা হয়, কথা বলতে ট্যাক্স লাগে না। প্রতীকি ভাবে এটি বলা হয়। কিন্তু কখনো কখনো এটি মূর্তমান হয়ে ওঠে। বিশেষ করে রাজনীতিকদের কথায়। যেমন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “স্বৈরতন্ত্র আর সুশাসনের অভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।” বৃহস্পতিবার(১১ মার্চ)দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে যা চলছে তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। নোয়াখালীর বসুরহাটের মতো সারা দেশেই অরাজকতা সৃষ্টি হয়েছে। ক্ষমতার ভারসাম্যহীনতাই দেশে দুর্নীতি ও দুঃশাসন জন্ম দিয়েছে। দেশে নির্ভেজাল গণতন্ত্র জরুরি হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি। তার বক্তব্য হচ্চে,  ১৯৯১ সালে পল্লীবন্ধু রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। বিএনপি ক্ষমতায় বসে দুর্নীতি ও দলীয় করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করেছে, যা এখনো চলছে।