• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গৃহবধূকে পিটিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ণ
বাউফলে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল হালিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল উপজেলার ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লক্স থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চদ্রদ্বীপ ইউনিয়নের মোটরসাইকেল চালক রাকিব মুন্সি (২৭) তার স্ত্রী হালিমা বেগমকে মারধর করে। অচেতন হয়ে পরলে গতকাল বুধবার ভোররাতে তেতুলিয়া নদী পাড় হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই সময় রাকিব মুন্সি তার শ্যালিকা আখিনুরকে ফোন জানায় বাউফল হাসপাতাল চলে আসতে।
আখিনুর জানায়, তার বোনের দুইটি শিশু সন্তান রয়েছে। তার দুলাভাই প্রায়ই তাকে নির্মমভাবে মারধর করতো । গতকাল তাকে হত্যা করে হাসপাতালে ফেলে রেখে পালিয়েছে । এর আগে একটি শিশু সন্তানকে নিজেই বিছানা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মিরাজুল ইসলাম জানান, তাকে মারার পর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কী কারনে মারা গেছে তা জানা যায় নি। বাউফল থানার ওসি আল মামুন জানান, মত্যুর প্রকৃত রহস্য উম্মাচনর জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে৷