• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল কর্মী এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ণ
ছাত্রদল কর্মী এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা!

দখিনের সময় ডেক্স:

লক্ষীপুর জেলার রামগঞ্জে কামরুজ্জামান শুভ ছিলেন ছাত্রদলের কর্মী। হয়েছেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তিনি কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি আওয়ামী লীগের নেতা হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুর রহমান বাচ্চুর ছেলে কামরুজ্জামান শুভ নিজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার পরিবারের সবাই বিএনপির রাজনীতি করেন। কয়েক মাস পূর্বে শুভ দল পালটে ইউনিয়ন আওয়ামী লীগে অনুপ্রবেশের চেষ্টা চালান। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা তাকে পাত্তা না দেওয়ায় তিনি তার ব্যবসার সুবিধার্থে ১ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য পদটি বাগিয়ে নেন। এরপর শুভ এলাকায় দান-অনুদান দেওয়ার মাধ্যমে ব্যানার করে নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিলেই স্থানীয় আওয়ামী লীগের মধ্যে শুরু হয় ক্ষোভ।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন বলেন, আমি উপজেলা ছাত্রদলের সভাপতি থাকাকালীন কামরুজ্জামান শুভ ইউনিয়ন ছাত্রদলের কর্মী হিসেবে সক্রিয় ছিল। তার বাবা এখনো আমাদের দলের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এখন সে নাকি অনলাইন কেসিনো খেলে অনেক টাকা করেছে, তাই ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করে। কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ উল্যাহ বলেন, ‘আমি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকাকালীন কামরুজ্জামান শুভ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান শুভ বলেন, আমার বাবা একসময় বিএনপির সমর্থক ছিলেন এটা কেন্দ্রীয় আওয়ামী লীগ জানে। বর্তমানে তিনি বিএনপির কমিটিতে আছেন কি না, এটা আমার জানা নাই। আমি ২০১১ সালে ছাত্রলীগের ডোনার ছিলাম। কেন্দ্র সব বিষয়ে যাচাই-বাছাই করে আমাকে সদস্য করেছে।