• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলংকা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলংকা
দখিনের সময় ডেস্ক:
শ্রীলংকাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি।
এখন শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে দেশটির কাছে পাওনা রইল ৫০ মিলিয়ন ডলার। কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে এই ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।