• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম বাড়ানোর আবেদন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৪:৪৩ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম বাড়ানোর আবেদন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। নতুন প্রস্তাব অনুযায়ী বর্তমান মূল্যের সঙ্গে ৪১০ টাকা যোগ করে দাম ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ প্রস্তাব করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি খাতের এলপিজির তুলনায় রাষ্ট্রীয় গ্যাসের দাম কম থাকায় অনেক ক্ষেত্রে ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ কারণে বাজারে ভারসাম্য রক্ষা ও সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। তখন ১২ দশমিক ৫ কেজি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার আবেদন করা হয়। তবে স্থানীয় পরিবহন খরচ, অপারেশন ব্যয় এবং অন্যান্য চার্জ বৃদ্ধির যুক্তি দেখানো হলেও সেই প্রস্তাব অনুমোদন দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।