• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা মানবিক বলেই সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বাইরে: নানক

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ণ
শেখ হাসিনা মানবিক বলেই সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বাইরে: নানক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা মানবিক নেত্রী বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হয়েও জেলের বাইরে আছেন। আওয়ামী শনিবার(৮মে) বিকালে রাজধানীর কড়াইলে বনানী থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরনকালে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

কড়াইল বস্তির এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি ও ঈদ উপহার বিতরন করা হয়। এ সময় সংসদ সদস্য মীর্জা আজম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, করোনায় যখন বিশ্বের অনেক ধনী রাষ্ট্রও টিকা পায়নি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, অগ্রিম টাকা দিয়ে এদেশের মানুষের জন্য করোনা টিকা এনেছেন।