• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়াকে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ণ
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়াকে
দখিনের সময় ডেস্ক:
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এল ডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা।
এ সময় বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সকল কর্মীদের আজ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়েছে। এর পাশাপাশি শহিদ ও আহত পরিবারের সকলকেই আমন্ত্রণ জনানো হয়েছে বলে জানয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি আরও বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের ও আমন্ত্রণ জানানো হয়েছে। এসময় জনগণের সতস্ফুর্ত সাড়া পাবেন বলে আশা ব্যক্ত করেন সংগঠক হান্নান মাসুদ।