• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বেতুয়া ঘাটে নতুন লঞ্চ টার্মিনালের অপেক্ষা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২১:৩০ অপরাহ্ণ
ভোলার বেতুয়া ঘাটে নতুন লঞ্চ টার্মিনালের অপেক্ষা
গাজী তাহের লিটন, ভোলা থেকে:
ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাটে আধুনিক লঞ্চ টার্মিনালের উদ্বোধনের অপেক্ষায় স্থানীয়রা। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
নতুন টার্মিনালটি ৩,৫০০ বর্গফুটের ওপর বিস্তৃত, যেখানে রয়েছে ভিআইপি ওয়েটিং রুম, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থা। যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য স্থাপন করা হয়েছে শক্তিশালী গ্যাংওয়ে। এছাড়া বন্দর অফিসও টার্মিনালে রয়েছে, যা যাত্রাপথকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
স্থানীয়রা আশা করছেন, টার্মিনাল চালু হলে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং ভ্রমণ আরও সহজ ও স্বস্তিদায়ক হবে। ব্যবসায়ীরা দ্রুত পণ্য পরিবহন করতে পারবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। পূর্বের পুরনো ঘাটে পন্টুন ভেঙে যাত্রীদের ওঠানামায় সমস্যার সৃষ্টি হতো। বিএআইডব্লিউটিএ’র আধুনিক মানের ২৪০ ফুট দীর্ঘ জাহাজ ‘নির্ভীক’ ১১ সেপ্টেম্বর বেতুয়ায় পৌঁছে দিয়ে টার্মিনাল প্রস্তুত করেছে।