• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে মাওলানা মুহাম্মদ ছালেছ রহি. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে মাওলানা মুহাম্মদ ছালেছ রহি. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি:
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের সাবেক রুকন ও পৌর জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে  আয়োজিত দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর  আমির মাওলানা মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা  নায়েবে আমির আব্দুর রহিম এবং জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ  মাওলানা আব্দুল হাই।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য  টবগী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম, দেউলা ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বড়মানিকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল কাশেম, কুতবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নূরুল কারীমসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ফখরুল আলম  এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে মরহুম মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.) এর স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন মরহুমের প্রিয় সন্তান মাসিক ডাক টিকেট পত্রিকার প্রধান সম্পাদক মুন্সী  বোরহান মাহমুদ।দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।উল্লেখ্য মরহুম গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর২০২৫) রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।