• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে সেতার ধরিয়ে  রাষ্ট্র চালানোর যুগ কখনো ছিল না

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
পুলিশকে সেতার ধরিয়ে  রাষ্ট্র চালানোর যুগ কখনো ছিল না
বিবেচনায় রাখা প্রয়োজন, পুলিশ বাহিনীর হাতে পাটখড়ি, সাদাছড়ি অথবা সেতার ধরিয়ে দিয়ে রাষ্ট্র চালানোর যুগ কখনো ছিল না। এখনো নেই। আসলে চলমান বাস্তবতায় পুলিশের হাতে আধুনিক অস্ত্র থাকা অনিবার্য। অবশ্য এজন্য পুলিশকে যোগ্য করে তুলতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে আইন দিয়ে, ব্যবস্থাপনা দিয়ে। যে ব্যবস্থাপনা পাকিস্তান আমলেও বেশ খানিকটা ছিল। সেই ধারা রহিত হলো কীভাবে?
পুলিশ বাহিনীকে মাস্তান হিসেবে ব্যবহার করার ধান্দা করলে তাই হবে, যা হাসিনা সরকারের আমলে হয়েছে। আর এ দোষে সব সরকারই কমবেশি দুষ্ট। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদার মতে, ‘প্রাণঘাতী অস্ত্র একেবারেই না রাখার প্রস্তাব অবিবেচনাপ্রসূত। অপরাধীরা যদি প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ করে, তখন পুলিশ কী দিয়ে নিজেকে রক্ষা করবে?’ এ নিয়েও তো ভাবতে হবে। এটা না করে মানুষ আর পুলিশের মধ্যে বিভাজন টানা হলে তা হবে চরম অমানবিকতা। পুলিশ নাকি মানুষ—কোনো কোনো বোদ্ধাও এরকম একটি নিষ্ঠুর বিভাজনের বিলাসিতার দোলনায় দোলেন! যে কারণে বলা হয়, ‘মাছের রাজা ইলিশ আর চাকরির রাজা পুলিশ।’ প্রায় একই ভেলায় ভাসেন সাধারণ মানুষও। এমনকি সাধারণ বাস কন্ডাক্টরকে বলতে শোনা যায়, ‘ছাদে সাতজন মানুষ আর দুজন পুলিশ।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, শিরেনানাম, ‘পুলিশকে আইনের নিয়ন্ত্রণে রাখতে হবে’