• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রার অগ্রিম বাস টিকিট বিক্রি শুরু যেদিন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৫:০৭ অপরাহ্ণ
ঈদযাত্রার অগ্রিম বাস টিকিট বিক্রি শুরু যেদিন
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। ২৫ মার্চ থেকে ঈদের আগের ৭ দিনের টিকিট পাওয়া যাবে, যাতে যাত্রীরা আগেভাগে নির্ভার থাকতে পারেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা ১৪ মার্চ থেকে অনলাইন ও কাউন্টারে একসঙ্গে টিকিট কিনতে পারবেন। অনেক পরিবহন এবার পুরোপুরি অনলাইনে টিকিট ছাড়বে, তাই পছন্দমতো সুবিধা বেছে নেওয়া যাবে।
ভাড়ার বিষয়ে শুভঙ্কর ঘোষ বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কিছু নেওয়া চলবে না। বিআরটিএর বেঁধে দেওয়া ভাড়ায় টিকিট দিতে বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় বাস চলবে স্বাভাবিক নিয়মে, আর নিরাপত্তা জোরদার করতে নাইট কোচের যাত্রা ভিডিও রেকর্ড করার পরিকল্পনাও রয়েছে। ঈদযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেই নিশ্চয়তা দিতেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।