• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে আগুন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
যাত্রীবাহী বাসে আগুন
দখিনের সময় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ লাগে। একপর্যায়ে সেই ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।