• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নার্সিং ভর্তি পরীক্ষায় হতাশায় কলেজছাত্রীর আত্মহত্যা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১৪:৫৯ অপরাহ্ণ
নার্সিং ভর্তি পরীক্ষায় হতাশায় কলেজছাত্রীর আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাতক্ষীরার কাঠিয়া দাসপাড়া এলাকায় এক কলেজছাত্রী আমেনা খাতুন (২০) মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ফল আশানুরূপ না হওয়ায় মানসিক চাপ ও অভিমান থেকেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি আমেনা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নেন। ফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তার মায়ের সঙ্গে কিছু বকাবকি হওয়ার পর ধারণা করা হচ্ছে, ঘরের ভেতর ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার বান্ধবী সাদিয়া সুলতানা জানান, সকালে দেখেছেন আমেনা পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এবং ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না।
তবে নিহতের মা আয়েশা খাতুন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার সঙ্গে কোনো গণ্ডগোল হয়নি, পরীক্ষা শেষে স্বাভাবিকভাবেই বাসায় এসেছে। রাতেও সেহরি করেছেন এবং নামাজও পড়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।