• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার অভিযোগে হামলাকারীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
ধর্ষণচেষ্টার অভিযোগে হামলাকারীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে, যা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সৃষ্টি হলে আত্মরক্ষার্থে নারীটি ঘরে থাকা ধারালো বস্তু দিয়ে আঘাত করেন। এতে নজরুল ইসলামের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন দাবি করেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন, তবে সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করা হয়নি। ঘটনার দিন তার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিলেন। সেই সময় পেছন থেকে নজরুল ইসলাম তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে তিনি কৌশলে তাকে বিছানায় শুতে বলেন এবং পরে ব্লেড দিয়ে আঘাত করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।