• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ই-পাসপোর্ট এখন আরও সহজে

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৫:১২ অপরাহ্ণ
ই-পাসপোর্ট এখন আরও সহজে
দখিনের সময় ডেস্ক:
২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ই-পাসপোর্টের জন্য আর দরকার নেই পুলিশ ভেরিফিকেশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম সনদের ভিত্তিতেই সহজেই ই-পাসপোর্ট পেতে পারবেন নাগরিকরা।
১৮ বছরের নিচে থাকলে অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ (ইংরেজি ভার্সন) লাগবে, আর ২০ বছরের বেশি বয়সী হলে এনআইডি বাধ্যতামূলক। প্রবাসীদের জন্যও থাকছে অনলাইন জন্ম সনদের বিকল্প।
আবেদন করতে www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে, নির্ধারিত তারিখে বায়োমেট্রিক দিতে হবে, আর ফি পরিশোধের রসিদ সহ নথিপত্র জমা দিলেই কাজ শেষ। রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস — তিনটি ক্যাটাগরির মধ্যে নিজের পছন্দ মতো সময় বেছে নিলেই পাসপোর্ট চলে আসবে হাতে।