• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার সেই শিশুর সকল দায়িত্ব নিলেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
মাগুরার সেই শিশুর সকল দায়িত্ব নিলেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
মাগুরায় নির্মম নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা ও সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির মা জানান, তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে, যেখানে তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “আমার মেয়েটা এখনো লাইফ সাপোর্টে। ওর শরীরে ব্লেডের আঘাতসহ ভয়ানক নির্যাতনের চিহ্ন রয়েছে।”
শিশুটির পরিবার জানায়, বড় মেয়ের স্বামী, শ্বশুর ও ভাসুর মিলে ছোট মেয়েটিকে পাশবিক নির্যাতন করে। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও মামলা থাকলেও সে রেহাই পেয়েছিল। এবার যেন কেউ ছাড় না পায়, দোষীদের ফাঁসি চান শিশুটির মা। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক, গলায় গুরুতর আঘাত এবং যৌনাঙ্গে ক্ষত রয়েছে। ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখ ও দুলাভাই সজীব শেখ গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে, বাকিদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে তারা। শিশুটির মায়ের আহ্বান, যেন আর কোনো মা-বোনকে এমন নৃশংসতার শিকার হতে না হয়, আর অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়।