• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষকদের কোনো ছাড় নেই: আসিফ মাহমুদ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
ধর্ষকদের কোনো ছাড় নেই: আসিফ মাহমুদ
দখিনের সময় ডেস্ক:
নারীদের হয়রানি ও নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোতে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, একটি শ্রেণি ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের হয়রানির চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন প্রকল্পে সফল নারীদের অবদানের চিত্র তুলে ধরা হয়। এছাড়া তাদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই সভায় অংশ নেন, যেখানে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়।