• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর শক্তি ছাড়া এগোনো অসম্ভব: প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:২৪ অপরাহ্ণ
নারীর শক্তি ছাড়া এগোনো অসম্ভব: প্রধান উপদেষ্টা
দখিনের সময় ডেস্ক:
নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ ও সমান অধিকারের নিশ্চয়তা ছাড়া দেশের অগ্রগতি থমকে যাবে।
প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সহিংসতার খবর উদ্বেগজনক। সরকার নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে যৌন নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “যে কোনো নারীবিরোধী শক্তিকে আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে রুখে দেব। নারীদের ছোট করে দেখার মানসিকতা বদলাতে না পারলে আমাদের ভবিষ্যৎ নেই।”
দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল সক্রিয় রয়েছে দাবি করে ড. ইউনূস বলেন, “আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি। আমরা যে বাংলাদেশ গড়তে চাই, তা নারীদের শক্তি ছাড়া কখনোই সম্ভব নয়।”