• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:৩৫ অপরাহ্ণ
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা
দখিনের সময় ডেস্ক:
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত নগরায়ণের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের শীর্ষ তালিকায় জায়গা করে নিচ্ছে। শনিবার (৮ মার্চ) সকালেও আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৭৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
একই সময় ২৩৬ স্কোর নিয়ে দূষণের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ছিল কায়রো (১৯০), তৃতীয় অবস্থানে দিল্লি (১৮৮), চতুর্থ স্থানে বেইজিং (১৭৭), আর পঞ্চম স্থানে করাচি (১৭৪)। সাধারণত ১৫১ থেকে ২০০-এর মধ্যে AQI থাকলে তা অস্বাস্থ্যকর ধরা হয়, তবে ২০১ ছাড়ালে পরিস্থিতি হয়ে ওঠে ‘খুবই অস্বাস্থ্যকর’, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে চলাফেরা কমানোর পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা ধরনের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নাগরিকদের বাঁচাতে সরকারকে দূষণ নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। সেইসঙ্গে, ব্যক্তিগত সচেতনতা বাড়ানো, মাস্ক ব্যবহার ও অপ্রয়োজনীয় বাহিরে চলাচল এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।