• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় শিশু ধর্ষণ: হাইকোর্টের দ্রুত বিচার নির্দেশ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ১৫:৩৩ অপরাহ্ণ
মাগুরায় শিশু ধর্ষণ: হাইকোর্টের দ্রুত বিচার নির্দেশ

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় হাইকোর্ট ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া, শিশুটির পরিবারকে সহায়তা করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশও দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে, শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেয়া হয়।
শিশুটির মা শনিবার সকালে মামলা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ৫ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন।
অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে এবং নেয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে।