• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দলের নিবন্ধনে ইসির আহ্বান

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১৫:১৪ অপরাহ্ণ
নতুন দলের নিবন্ধনে ইসির আহ্বান
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) এক গণবিজ্ঞপ্তি জারি করে ইসি জানায়, আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন দলগুলোকে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে হবে।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ রোববার (৯ মার্চ) জানিয়েছিলেন, নতুন দলগুলোকে নিবন্ধনের সুযোগ দিতে কমিশন বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪। এবার নতুন দলগুলো যুক্ত হতে পারলে রাজনৈতিক মঞ্চ আরও বৈচিত্র্যময় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য দলগুলোকেই নিবন্ধন দেওয়া হবে।