• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে ধরা সুব্রত বাইনের শুটার

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
হাতিরঝিলে ধরা সুব্রত বাইনের শুটার
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও শুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। শনিবার (৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিপু শুধু বাইনের সহযোগীই নন, রাজধানীর বিভিন্ন চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।