• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২৫, ১৮:০৪ অপরাহ্ণ
ফেসবুকে খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস
দখিনের সময় ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, “আমরা বিশ্বাস করতে চাই, ‘জুলাই অভ্যুত্থানে’ বাংলাদেশের ছাত্র-জনতা যে স্বপ্ন ও আদর্শে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলোকেই সামনে রেখে খালেদা জিয়া এবং তার দল বিএনপি আপসহীনভাবে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা জনগণের অধিকার রক্ষায় অটল থাকবে।”
পোস্টের শেষাংশে সারজিস আলম বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে ধরা পড়েছে।