• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ সারিতে রদবদল

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
পুলিশের শীর্ষ সারিতে রদবদল
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে নতুন করে রদবদল করা হয়েছে। ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার (৭ মে) এক প্রজ্ঞাপন জারি করেছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজি ও ডিআইজি পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তারা।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে, মো. ছিবগত উল্লাহকে সিআইডি, গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে এবং মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বিপিএ সারদার প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া রেজাউল করিম মল্লিককে ডিআইজি পদে ঢাকা রেঞ্জে এবং ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি হিসেবে এসপিবিএনে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে, যা স্বাক্ষর করেছেন উপসচিব মাহবুবুর রহমান। পুলিশ প্রশাসনের এই রদবদলকে একদিকে দায়িত্ব পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে চলমান প্রশাসনিক কৌশলের অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।