• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সাঁড়াশি অভিযান, একদিনেই আটক ১৬৭৩

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২৫, ১৯:৩৭ অপরাহ্ণ
ফের সাঁড়াশি অভিযান, একদিনেই আটক ১৬৭৩
দখিনের সময় ডেস্ক:
সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে মোট ১৬৭৩ জনকে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১১৭৫ জন, আর বাকি ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযোগে। শুক্রবার (৯ মে) দুপুরে পুলিশের সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ অভিযানে ককটেল সদৃশ কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এই বিশেষ অভিযান দেশজুড়ে একযোগে পরিচালিত হচ্ছে এবং এটি চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আগাম দিনগুলোতেও অভিযান আরও জোরদার করা হবে এবং যেকোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বাহিনী।