• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ট্রুথ কমিশন, বললেন আসিফ নজরুল

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
আসছে ট্রুথ কমিশন, বললেন আসিফ নজরুল
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দেশে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার এ ধরনের একটি কমিশনের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন। আসিফ নজরুল বলেন, “ট্রুথ জাস্টিস বা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রয়োজনীয়তা এখন স্পষ্ট। এটা ১৯৭২ সালেই শুরু হওয়া উচিত ছিল। আমরা এই বিষয়টিকে অত্যন্ত প্রফেশনাল ও গুরুত্বের সঙ্গে দেখছি।”
তিনি আরও বলেন, ‘দেশের অতীত ও বর্তমানের নানা নিষ্ঠুরতার ইতিহাসকে স্বচ্ছতার আলোয় আনতে হলে সত্য উদঘাটন ও মিলনের পথেই যেতে হবে। ট্রুথ কমিশন সেই পথের প্রথম ধাপ।’ সভায় উপস্থিত আইনজীবী ও মানবাধিকারকর্মীরাও এই ঘোষণাকে স্বাগত জানান। আসিফ নজরুলের মতে, এই কমিশনের মাধ্যমে ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় ন্যায়বিচার ও জনমানসের আস্থা পুনরুদ্ধারই হবে মূল লক্ষ্য।