• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ধরা পড়লো ভয়ঙ্কর আন্তঃজেলা ডাকাত চক্র

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
ঢাকায় ধরা পড়লো ভয়ঙ্কর আন্তঃজেলা ডাকাত চক্র
দখিনের সময় ডেস্ক:
রাজধানীতে ধারাবাহিক ডাকাতির ঘটনায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আন্তঃজেলা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও হাতবোমা।
রোববার (১১ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা অপরাধে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।