• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্য উঠলেই জানা যাবে আ.লীগের ভাগ্য: সিইসি

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
সূর্য উঠলেই জানা যাবে আ.লীগের ভাগ্য: সিইসি
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে প্রশ্নের মুখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন মন্তব্য করেছেন, “সূর্য উঠলে পরিষ্কার হবে।” তিনি জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার এখনও নির্বাচন কমিশনে কোনো অফিসিয়াল গেজেট পাঠায়নি, ফলে ইসি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেশের জন্য কাজ করি। গেজেট আসার পরেই আমরা আইনি ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।”
তিনি আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হয় সেই দলের নিবন্ধন বাতিল করা। সেক্ষেত্রে গেজেটই হবে সিদ্ধান্তের ভিত্তি। আওয়ামী লীগের বিষয়ে এখন শুধু অপেক্ষা—গেজেট আসা মাত্রই আইন অনুযায়ী খেলা শুরু হবে।