• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে ১৭ ও ২৪ মে বিচার কার্যক্রম চলমান থাকবে

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টে ১৭ ও ২৪ মে বিচার কার্যক্রম চলমান থাকবে

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করায় আগামী ১৭ মে ও ২৪ মে—দুই শনিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির ভারসাম্য রক্ষা ও দাফতরিক কার্যক্রমের স্বার্থে এই দুটি শনিবারে আদালত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহেও ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও বিচারকাজ ও অফিস কার্যক্রম চালু থাকবে। ফলে ঈদের ছুটির কারণে বিচার কার্যক্রমে যে বিঘ্ন ঘটার সম্ভাবনা ছিল, তা আগাম ব্যবস্থা নিয়ে সামাল দিতে চাইছে কর্তৃপক্ষ। আইনজীবী ও বিচারপ্রার্থীদের সেসব দিন আদালতে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে।