• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেওড়াপাড়ায় দুই বোন খুনের দায়ে ভাগিনা গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
শেওড়াপাড়ায় দুই বোন খুনের দায়ে ভাগিনা গ্রেপ্তার
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দুই বোনকে নির্মমভাবে খুনের ঘটনায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছে তাদের ভাগিনা, কিশোর গোলাম রব্বানী খান তাজ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, গত ৯ মে সাইকেল কেনার টাকা চাইতে খালার বাসায় গিয়েছিল তাজ। টাকা চুরির সময় এক খালা দেখে ফেললে সে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে আরেক খালাও ঘটনাটি দেখে ফেললে তাকেও একই কায়দায় হত্যা করে, এরপর শিলপাটা দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে সে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাজকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, নৃশংসতার ধরন থেকে বোঝা যায়, হত্যাকারীর মনে কোনো অনুশোচনা ছিল না।