• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের ডাকেও এলেন না টিউলিপ!

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
দুদকের ডাকেও এলেন না টিউলিপ!
দখিনের সময় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব সত্ত্বেও উপস্থিত হননি। গত ১৪ মে, ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করে। তবে নির্ধারিত দিনে তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে হাজির হননি। টিউলিপের ধানমন্ডি ও গুলশান-২ এলাকার ঠিকানায় পাঠানো হয়েছিল তলবনামা।
এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। এর আগে ৮ মে, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। এসব তলবের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা অনুপস্থিত থাকায় প্রশ্ন উঠেছে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।