• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের মেয়র ঘোষণা ঘিরে হাইকোর্টে নতুন নাটক

দখিনের সময়
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
ইশরাকের মেয়র ঘোষণা ঘিরে হাইকোর্টে নতুন নাটক

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া আদালতের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটটি করেছেন মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তি, যার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী বুধবার (১৪ মে) হাইকোর্টে এই আবেদন করেন। বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। এরপর নির্বাচন কমিশন ২২ এপ্রিল রায়ের গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাককে নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। এখন হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন।