• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও আয়ের শীর্ষে রোনালদো

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৯:১৫ অপরাহ্ণ
আবারও আয়ের শীর্ষে রোনালদো
দখিনের সময় ডেস্ক:
বয়স পেরিয়ে গেছে ৪০-এর কোঠায়, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠে যেমন ক্ষিপ্র, তেমনি মাঠের বাইরেও দাপট দেখিয়ে চলেছেন। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি আয়েও ধরে রেখেছেন শীর্ষস্থান। বিখ্যাত অর্থ-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস–এর তথ্য অনুযায়ী, টানা তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের স্থান দখলে রেখেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তার বার্ষিক আয় এখন ২৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৩৪৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে প্রায় ১৫ মিলিয়ন ডলার বেশি।
এই আয় কেবল মাঠের পারিশ্রমিক থেকেই নয়, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির সুবাদে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছেন রোনালদো। পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড চুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিশাল অঙ্কের আয় যোগ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। এই সাফল্যের মাধ্যমে রোনালদো পেছনে ফেলেছেন সাবেক মার্কিন বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদারকেও। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এনবিএ তারকা স্টেফেন কারি, যার বার্ষিক আয় ১৫৬ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে আছেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি (১৪৬ মিলিয়ন ডলার)। আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার পিছিয়ে গেছেন, নেমে এসেছেন পঞ্চম স্থানে, তার আয় ১৩৫ মিলিয়ন ডলার। শীর্ষ দশে কোনো ক্রিকেটারের জায়গা হয়নি এবারও। তবে সৌদি প্রো লিগে খেলা আরেক তারকা, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০৪ মিলিয়ন ডলার আয় করে তালিকায় স্থান করে নিয়েছেন। ফুটবল, বাস্কেটবল ও বক্সিং ছাড়াও তালিকায় বেসবল খেলোয়াড়দের আধিপত্য স্পষ্ট।