• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
দুই দিনের সফরে বাংলাদেশে এসে দ্বিতীয় দিনে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা কক্সবাজার বিমানবন্দর হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যান।
ঢাকায় প্রথম দিন কাটানোর পর সকালে তারা উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলাসহ শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতারে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সফরটির মূল উদ্দেশ্য মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা। আয়োজকদের মতে, এটি তুরস্ক ও বাংলাদেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় এসে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তুর্কি উন্নয়ন সংস্থা টিকা’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনেও উপস্থিত ছিলেন ওজিল। সংক্ষিপ্ত এই সফর শেষে তিনি আজ রাতেই ঢাকা ত্যাগ করতে পারেন।