• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে পুলিশের ঝটিকা অভিযানে দেড় হাজার গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
সারা দেশে পুলিশের ঝটিকা অভিযানে দেড় হাজার গ্রেফতার
দখিনের সময় ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে পুলিশের জোরালো বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পূর্বের মামলায় ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ১ হাজার ৫৮ জন। এছাড়া অন্যান্য অভিযোগে আটক হয়েছেন আরও ৬০৪ জন। শুক্রবার (১৬ মে) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
অভিযান চলাকালে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে দেশব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের পদক্ষেপ চলমান রাখা হবে বলেও জানিয়েছেন ইনামুল হক সাগর।