• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ অবরুদ্ধ

দখিনের সময়
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৭:১৬ অপরাহ্ণ
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ অবরুদ্ধ
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বৃষ্টি উপেক্ষা করে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সাম্য হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগানে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনায় পরদিন তার বড় ভাই শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে মামলা করেন।