• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পর্যায়ে যানবাহন কেনার প্রস্তাব বাতিল করল সরকার

দখিনের সময়
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৭:৩৬ অপরাহ্ণ
উপদেষ্টা পর্যায়ে যানবাহন কেনার প্রস্তাব বাতিল করল সরকার
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য ২৫টি ব্যক্তিগত গাড়ি কেনার প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে পিপিআর ২০০৮-এর বিধি ৭৬(২) অনুযায়ী নির্ধারিত মূল্যের বেশি ব্যয়ে গাড়ি কিনতে চাওয়া হয় এবং এজন্য নীতিগত অনুমোদন চাওয়া হয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কাছে। তবে মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ওই কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। বৈঠকে বলা হয়, এমন সময় সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, তখন এই ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
ওই বৈঠকে মোট তিনটি প্রস্তাব উত্থাপনের কথা থাকলেও শুধু দুটি উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব অনুমোদন পেলেও ২৫টি গাড়ি কেনার প্রস্তাবটি সরাসরি বাতিল করে দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব এদিন উপস্থাপনই করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারের অভ্যন্তরে খরচের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বিশেষ করে চলমান অর্থনৈতিক বাস্তবতায়। ফলে উপদেষ্টাদের জন্য বিলাসী গাড়ি কেনা আপাতত অগ্রাধিকার তালিকায় নেই।