• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৭:১৯ অপরাহ্ণ
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন
দখিনের সময় ডেস্ক:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত পরিষদের ২৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা এখন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর কার্যকর হবে। এ ছাড়া নেদারল্যান্ডসের সঙ্গে নৌ-প্রতিরক্ষা সামগ্রী নিয়ে একটি সমঝোতা স্মারকের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগকে সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর সম্ভাব্য সময়সীমা, প্রভাব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত একত্র করে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করতে হবে। এ ছাড়া “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়াও বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সব প্রস্তাবিত অধ্যাদেশই আইনি যাচাই শেষে কার্যকরের পথে এগোবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।