• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী বুধবার (২১ মে) আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে রাষ্ট্রপতির আদেশে তার অপসারণের কথা জানানো হয়। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, বিচারপতি দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে সংবিধানের বিধান মেনেই।