• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তায় নতুন অধ্যাদেশ, পুরনো আইন আংশিক বহাল

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৮:৩৯ অপরাহ্ণ
সাইবার নিরাপত্তায় নতুন অধ্যাদেশ, পুরনো আইন আংশিক বহাল
দখিনের সময় ডেস্ক:
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্ত, প্রতিরোধ এবং বিচার কার্যক্রমকে আরও সুসংহত করতে এই অধ্যাদেশের মাধ্যমে নতুন করে বিধান প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২১ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী অধ্যাদেশে স্বাক্ষর করেন। সরকার গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে আনে এবং জানানো হয়—অধ্যাদেশ নম্বর ২৫, ২০২৫ অনুযায়ী, দেশের বিদ্যমান সাইবার সুরক্ষাব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল হলেও এর ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ ও ৩৫ নম্বর ধারা আংশিকভাবে বহাল থাকবে। অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বিধান কার্যকর থাকলেও বাকি অংশগুলো বাতিলের আওতায় এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিবর্তনের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, অধিকতর স্বচ্ছ ও অধিকারসম্মত সাইবার নীতিমালা কার্যকর করার পথ সুগম হলো।