• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৭:১৯ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার
দখিনের সময় ডেস্ক:
দেশজুড়ে ভয় ছড়ানো শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অবশেষে ধরা পড়েছেন কুষ্টিয়ায়, এক সহযোগীসহ। কুখ্যাত এই অপরাধীকে মঙ্গলবার ভোরে জেলার কেন্দ্রীয় কারাগারের পেছনে একটি বাড়ি থেকে আটক করে সেনাবাহিনীর বিশেষ চৌকস দল। সঙ্গে ছিলেন আরেক পরিচিত অপরাধী, মোল্লা মাসুদ। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি। ঘটনাটি নিশ্চিত করেছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র। বর্তমানে তাদের দুজনকেই ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।
সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিযানের বিস্তারিত জানানো হবে। জানা গেছে, অভিযানের আগে বাড়িটি ঘিরে ফেলেছিল সেনা সদস্যরা এবং নিশ্চিত হয়েই তারা চূড়ান্ত পদক্ষেপ নেয়। বহু বছর ধরেই সুব্রত বাইন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায়। তার গ্রেফতার দেশের নিরাপত্তা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখা হচ্ছে।