• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভ-সাংগঠনিক ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন আজ বিকেলে

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:৪১ অপরাহ্ণ
বিক্ষোভ-সাংগঠনিক ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন আজ বিকেলে
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিকেল ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, বিএনপির চলমান আন্দোলন, সাংগঠনিক বিষয়াবলী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, সোমবার (২৬ মে) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা, ভারতের সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত থাকা, চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম জব্দের ঘটনা এবং অন্যান্য সমসাময়িক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ক বিস্তৃত পর্যালোচনা ও দলের অবস্থান প্রকাশের জন্য আজকের সংবাদ সম্মেলন ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।