• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি অভিযানে ধরা পড়লো আরও সহস্রাধিক

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
পুলিশি অভিযানে ধরা পড়লো আরও সহস্রাধিক
দখিনের সময় ডেস্ক:
সারা দেশে পুলিশের জোরালো বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে বিভিন্ন মামলার আসামি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত ৬৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় ধরা পড়েছে আরও ৪৩৩ জন। অভিযানে দেশব্যাপী পুলিশ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে উদ্ধার হয়েছে বিপজ্জনক অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি কালো লোহার তৈরি দেশীয় রিভলভার, দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, চারটি রামদা, একটি দা এবং চারটি এলজি। পুলিশ সদর দফতর জানিয়েছে, দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।