• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১০টার মধ্যে বজ্রঝড় ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:১৯ অপরাহ্ণ
রাত ১০টার মধ্যে বজ্রঝড় ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা
দখিনের সময় ডেস্ক:
রবিবার (১ জুন) রাত ১০টার আগেই দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলায় প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
এছাড়াও, খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, রাজশাহীর বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট, ময়মনসিংহের জামালপুর, রংপুরের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট এবং সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাগুলোতেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং বিদ্যুৎ চমকানো ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে। এই অবস্থায় উপদ্রুত এলাকাগুলোর বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বর্ষণের ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির এমন হঠাৎ পরিবর্তনে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।