• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে সোমবার

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৮:৫০ অপরাহ্ণ
দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে সোমবার
দখিনের সময় ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে দ্বিতীয় দফার সংলাপ শুরু হচ্ছে সোমবার (২ জুন)। বিকেল সাড়ে চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ সংলাপের উদ্বোধন করবেন কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সংলাপের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে।
তিনি আরও জানান, ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে এবং সোমবারের পর ঈদের আগে-পরে আরও এক-দুটি সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। এই সংলাপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে, বিশেষত ‘জুলাই সনদ’কে ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতে।