• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার সংলাপ শুরু

দখিনের সময়
প্রকাশিত জুন ২, ২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার সংলাপ শুরু
দখিনের সময় ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সোমবার (২ জুন)। বিকেল ৫টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মূলত সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সুপারিশের চূড়ান্ত রূপদান নিয়েই মতবিনিময় হয়।
সংলাপে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপদেষ্টা ইসমাইল জবিউলাহ ও রুহুল কুদ্দুস কাজল; জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার; এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ; গণঅধিকার পরিষদের নুরুল হক নূর; ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিসসহ প্রায় ২৮টি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
এর আগে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই সংলাপের মাধ্যমেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশের আশা করা হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফায় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে কমিশন। এবার দ্বিতীয় দফার এই সংলাপ জাতীয় ঐক্যের পথে নতুন এক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।